1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজএর নবগঠিত এডহক কমিটির প্রথম সভা এবং বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২১শে জুলাই ২০২৬ইংরেজী মঙ্গলবার বিদ্যালয়ের অফিস রুমে আয়োজিত এই সভায় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং পরবর্তী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এডহক কমিটির সভাপতি এ কে এম ছরওয়ার হোসেন স্বপন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ বাবু সুনব বড়ুয়া সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশের উন্নয়নের ওপর জোর দেন। এ সময় এডহক সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছি। আমাদের মূল লক্ষ্য হবে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করা এবং সবার সহযোগিতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গ্রহণযোগ্য ম্যানেজিং কমিটি উপহার দেওয়া।”সভার শুরুতে অত্র প্রতিষ্ঠানের চলমান শিক্ষাকার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো: নিয়মতান্ত্রিক ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করা।শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকদের সঙ্গে নিয়মিত সমন্বয় করা।স্কুল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অতিরিক্ত ক্লাস বা কোচিংয়ের ব্যবস্থা জোরদার করা।সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন মাওলানা কাজী মাহতাবউদ্দিন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবু সুনব বড়ুয়া এডহক কমিটির সকল সদস্যকে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park