গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় ২০২৬-২০২৭ অর্থ বছরের ‘ভিডিপি মৌলিক প্রশিক্ষণ’১ম ধাপ-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, "১৯৫২ সালের ভাষা আন্দোলনে আনসার কমান্ডার ভাষা শহীদ আবদুর জব্বারের আত্মত্যাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী দেশের ক্রান্তিলগ্নে বীরত্বের সাথে দায়িত্ব পালন করেছে আনসার বাহিনী।"
তিনি আরও জানান, বর্তমানে সারাদেশে প্রায় ৬১ লাখ আনসার ও ভিডিপি সদস্য অত্যন্ত সুনামের সাথে নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন। বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে অনলাইনে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ মাওলানা কাজী মাহতাবউদ্দিন।প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা ও অতিথি বক্তা হিসেবে যুক্ত ছিলেন:ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম,ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম,আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক জহির উদ্দিন,হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুনব বড়ুয়া,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,ফটিকছড়ি উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি মহিলা প্রশিক্ষিকা নার্গিস সুলতানা, পাইন্দং ইউনিয়ন আনসার কমান্ডার ও সাংবাদিক মুহাম্মদ নেজাম উদ্দিন, পাইন্দং ভিডিপি দলনেতা শুভ্র বড়ুয়া সুমন এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।