1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১ জনকে কারাদণ্ড,

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশ বাহিনীর সহযোগিতায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।​আজ ৩০শে আগস্ট (২০২৬) সকাল ৭:০০ ঘটিকা থেকে রাত ৮:৩০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ইয়াবা সেবনরত অবস্থায় একজনকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃত ব্যক্তির নাম মোঃ আলাউদ্দিন (২৮)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দেওয়াননগর (রাজা মিয়ার বাড়ি) এলাকার মোঃ ইদ্রিস ও খোরশেদা বেগমের ছেলে।
​অভিযান শেষে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে আটককৃত ব্যক্তি মোঃ আলাউদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এ সংক্রান্তে ১টি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত সূত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park