
চট্টগ্রামের ফটিকছড়িতে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় চোলাই মদসহ এক মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) শেষ রাত ৪:৩০ ঘটিকা থেকে ভোর ৬:৩০ ঘটিকা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ্র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ভূজপুর থানা পুলিশ ও আনসারের একটি টিম।অভিযান পরিচালনাকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন থেকে দেশীয় চোলাই মদ পান করা অবস্থায় এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।অভিযানকালে জব্দকৃত দেশীয় চোলাই মদ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।অভিযানের সংক্ষিপ্ত বিবরণী মোট মামলা: ০১টি,দণ্ডপ্রাপ্ত ব্যক্তি: ০১ জন,সাজা: ১০ দিনের বিনাশ্রম, কারাদণ্ড,অর্থদণ্ড: ১০০ টাকা,জনস্বার্থে ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।