1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের অভিষেক সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মুহাম্মদ নেজাম উদ্দিন সম্পাদক:-
চরণদ্বীপ দরবার শরীফের ঐতিহ্যবাহী সংগঠন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির নবগঠিত পরিষদ (২০২৫-২০২৮) এর অভিষেক অনুষ্ঠান আজ ১৯ই ডিসেম্বর, জুমাবার চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।

দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) সভাপতিত্বে এতে নবগঠিত পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যগন উপস্থিত ছিলেন। সংসদের সহ সভাপতি ও দরবারের আওলাদে পাক হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এতে নবগঠিত পরিষদের দ্বায়িত্ব প্রাপ্ত সদস্যগন বক্তব্য রাখেন। বক্তাদের আলোচনায় আসন্ন ৭ই মাঘ, ২১শে জানুয়ারি দরবারের প্রধান ওরশ শরীফে আগত ভক্ত আশেকানদের নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারেও ব্যাপক প্রস্তুতি গ্রহণের সুপারিশ করা হয় । অনুষ্ঠানে সদস্যবৃন্দের পরিচিতি পর্ব শেষে শপথ বাক্য পাঠ করানো হয় এবং নবগঠিত পরিষদকে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে বরন করে নেয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সভাশেষে নবগঠিত পরিষদের সদস্যবৃন্দসহ সকলের জন্য দু’আ ও মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন মহোদয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park