মুহাম্মদ নেজাম উদ্দিন সম্পাদক:-
চরণদ্বীপ দরবার শরীফের ঐতিহ্যবাহী সংগঠন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির নবগঠিত পরিষদ (২০২৫-২০২৮) এর অভিষেক অনুষ্ঠান আজ ১৯ই ডিসেম্বর, জুমাবার চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে।
দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) সভাপতিত্বে এতে নবগঠিত পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যগন উপস্থিত ছিলেন। সংসদের সহ সভাপতি ও দরবারের আওলাদে পাক হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। এতে নবগঠিত পরিষদের দ্বায়িত্ব প্রাপ্ত সদস্যগন বক্তব্য রাখেন। বক্তাদের আলোচনায় আসন্ন ৭ই মাঘ, ২১শে জানুয়ারি দরবারের প্রধান ওরশ শরীফে আগত ভক্ত আশেকানদের নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারেও ব্যাপক প্রস্তুতি গ্রহণের সুপারিশ করা হয় । অনুষ্ঠানে সদস্যবৃন্দের পরিচিতি পর্ব শেষে শপথ বাক্য পাঠ করানো হয় এবং নবগঠিত পরিষদকে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে বরন করে নেয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। সভাশেষে নবগঠিত পরিষদের সদস্যবৃন্দসহ সকলের জন্য দু'আ ও মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন মহোদয়।