1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ,

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় শফিউল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের অজিউল্লাহ বাপের বাড়ি সড়কের প্রায় তিন ফুট জায়গা দখল করে ঘরের বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলশিক্ষার্থীসহ প্রায় তিন হাজার মানুষ চলাচল করেন। সড়ক সরু হয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রাম জেলা পরিষদ সড়কটি সংস্কারে দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। তবে বর্তমানে সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে।

স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মান্নান বলেন, “দেওয়াল নির্মাণের সময় শফিউল আলমকে সড়কের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। তখন তিনি জায়গা ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।”

অভিযোগের বিষয়ে শফিউল আলম বলেন, “আমি অশিক্ষিত মানুষ, পড়া-লেখা জানিনা। আমার বাউন্ডারির ভেতরে ৩ ফুট সরকারি সড়ক ঢুকেছে। এটি আমি বাউন্ডারি ভেঙে ছেড়ে দেবো। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান।

ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক বলেন, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগ তদন্ত করে সরকারি জায়গা দখলের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park