1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আচার্য্য সমিতি চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের চার জন গুণী ব্যক্তির মৃত্যুতে এক শোকসভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আচার্য্য সমিতি চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের
চার জন গুণী ব্যক্তির মৃত্যুতে এক শোকসভা
আচার্য সমিতি চট্টগ্রামের উদ্যোগে সংগঠনের চার জন গুণী ব্যক্তির মৃত্যুতে এক শোকসভা ১২ ডিসেম্বর বিকেলে হাজারী লেইনস্থ শ্রী শ্রী দশমহাবিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. সুবল আচার্যের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী রতন আচার্যের পরিচালনায় অনুষ্ঠিত এ সভার মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ। ধর্মীয় বক্তা সনাতনী সম্প্রদায়ের অহংকার অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। আলোচক ছিলেন বাংলাদেশ এস্ট্রোলোজার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রী রাম আচার্য, বিশিষ্ট আইনজীবী সমিতির উপদেষ্টা এডভোকেট কানুরাম শর্মা, বাংলাদেশ এস্ট্রোলোজার সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কার্যকরী সভাপতি পন্ডিত শ্রী বিজয় শর্মা, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রাক্তন সিনিয়র প্রকৌশলী শ্রী হারাধন আচার্য, বিশিষ্ট সমাজ হিতৈষী, প্রাক্তন ছাত্রনেতা শ্রী প্রবীর আচার্য, শ্রী রবি শংকর আচার্য, শ্রী সি আর আচার্য ও পরেশ আচার্য। সভায় চারজন গুণীব্যক্তির মধ্যে সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রয়াত গোকুল আচার্য, কার্যকরী সদস্য প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ মুকুল আচার্য, বিশিষ্ট জোতিষবিদ প্রয়াত পন্ডিত পান্নালাল শাস্ত্রী ও সমিতির আজীবন সদস্য বিশিষ্ট সমাজ হিতৈষী প্রয়াত মৃণাল আচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অবদান বিশেষভাবে স্মরণ করে তাদের পরিবারের হাতে মরণোত্তর সন্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park