1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনারে নূরের জাগরণ ইমান, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক আলোয় মুখর সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনারে নূরের জাগরণ
ইমান, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক আলোয় মুখর সমাবেশ
১২ ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ও বিশ্বসমাদৃত ত্বরিকা ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া’র উজ্জ্বল নক্ষত্র, আওলাদে রাসুল (দ.) ও আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.), মারাজাল বাহরাইন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ৫ম মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (ঘ জোনের) ব্যবস্থাপনায় ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণ, নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রামে সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। মাস্টার মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে মাস্টার নাজিম উদ্দীন বাবু ও মোহাম্মদ আলী সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মুহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী। উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঢালকাটা ৮নং ওয়ার্ডের উপদেষ্টা মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দীন আহমদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত (গ) জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন বিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা পীরজাদা মুফতি বাকি বিল্লাহ আল আজহারী মাইজভাণ্ডারী (মঃ)। বিশেষ বক্তা ছিলেন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীলন মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (ম.), মাদরাসা-এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈন উদ্দীন (ম.), মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ কাজী নিজামুল ইসলাম, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ মাহাবুবুল আলম শাহ, আশরাফ উজ জামান আশরাফ, এস এম মোরশেদুল আমিন, মুহাম্মদ আজগর আলী ও আমির খসরু। মিলাদ পরিবেশনায় ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ এরশাদ। মুনাজাত পরিবেশনায় ছিলেন মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ খাদেম। বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) রওজা শরীফ মাইজভাণ্ডারী সেমা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী শিল্পী সৈয়দ মুহাম্মদ নাছির কাওয়াল, সাজ্জাদ হোসাইন আরমান কাওয়াল। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আখতারুজ্জামান বাবর চৌধুরী, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি (ঘ) জোন সাংগঠনিক সমন্বয়কারী আজিম উদ্দীন, মোহাম্মদ মাহাবুবুল আলম সওদাগর, মাস্টার আহমদ হোসেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি (খ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ শহিদুল্লাহ, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি (গ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ নুরুল হুদা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park