1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

অগ্নিদুর্গতদের পাশে দাঁড়াল ” বাগীশিক”। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সীতাকুণ্ড বহরপুর গ্রাম-এ সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) সীতাকুণ্ড উপজেলা সংসদ ও চট্টগ্রাম উত্তর জেলা সংসদ। গত ২৩ মার্চ -এ সংগঠনটির উদ্যোগে বিশ্বমানবতার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, জেলা সাংসদের পৃষ্ঠপোষক রতন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাসকিন চৌধুরী, দেবব্রত গোলদার, উজ্জ্বল চন্দ্র নাথ, প্রিয়ম দে, সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি অমর শীল, উপদেষ্টা ডাঃ মানিক লাল দাশ গুপ্ত, পংকজ মন্ডল। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভগীরথ দে, নিকাশ দাশ, হৃদয় দাশ, লক্ষীকান্ত চৌধুরী, উত্তম দে, সবুজ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব।
বাগীশিক -এর পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১৩ মার্চ সকাল -এ সংঘটিত এই অগ্নিকাণ্ডে দশটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ন পুড়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park