
গাউসুল আজম মাইজভান্ডারী হযরত সৈয়দ আহমদ উল্লাহ কেবলায়ে আলমের অন্যতম প্রধান খলিযা মুফতিয়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কঃ)’র একমাত্র পুত্র ও খলিফায়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদী (কঃ)’র অন্যতম খলিফা ও জামাতা অলিয়ে কামেল হাজত রাওয়া মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারি (রহ.)’র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে ধলই সফিউল বারি দরবার শরীফে ১৭ ডিসেম্বর’২৫ বুধবার হুজুরের একমাত্র পুত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম’র সভাপতিত্বে সম্পন্ন হয়। ওরশ উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আল্লামা শেখ আরিফুর রহমান ও মাওলানা সৈয়দ মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান মেহমান ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফ’র সম্মানিত সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী (ম.)। উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শায়কুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারি (ম.)। প্রধান আলোচক ছিলেন জামেয়ার সাবেক সফল অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিউর রহমান(ম.)। বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ ফারুক আহমদ মুনিরী, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্টের সদস্য আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, আঞ্জুমানের মূখপাত্র আলহাজ্ব মোসাহেব উদ্দিন বখতেয়ার, হাশিমিয়া রহিমিয়া দরবারের সাজ্জাদানশীন আল্লামা মোদাচ্ছের হাশেমী, অধ্যাপক মীর আব্দুর রহিম মুনিরী, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আজহারী, অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানী, শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, অধ্যক্ষ গোলাম মুহাম্মদ খান সিরাজি, অধ্যাপক মওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা নুরুল আলম চৌধুরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম তাহেরী, মওলানা মুহাম্মদ ইমরান কাদেরী, মাওলানা তফাজ্জল আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ তৈয়বুল আলম, অধ্যাপক সৈয়দ শাহজাহান, আলহাজ্ব রাশেদুল আলম চৌধুরী, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, হাটহাজারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুসলিম উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা আল্লামা সৈয়দ সফিউল বারি (রহ.)’র নির্লোভ নিরহংকারী সাদাসিদে বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদীর সখ মিলাদের পর মাহফিলে আখেরী মুনাজাত করেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিউর রহমান (ম.)। আগত সকল ভক্ত জায়েরিনদেরকে তবারুক খাওয়ানোর পর তরতিব অনুযায়ী সামা মহফিল অনুষ্ঠিত হয়।