
আগামী ২৬ রমজান ১৬ মার্চ , সোমবার বিকাল ০৩ ঘটিকা হতে গাউছুলআজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও দরবারে গাউছুলআজম মাইজভান্ডারীর আয়োজন ব্যবস্থাপনায় সংগঠনের প্রয়াত সভাপতি আমিরে মোন্তাজেম, দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী
আলহাজ্ব শাহ্সূফি সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারী (র:) এর বেছাল দিবস ২৬ রমজান স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল মহামান্য আওলাদে রাসূল (দ.),আওলাদে গাউসুুলআজম মাইজভাণ্ডারী মোন্তাজেম,জিম্মাদার ও সাজ্জাদানশীন দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মান্যবর সাবেক সভাপতি মুর্শিদে বরহক আলহাজ্ব শাহ্সূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (ম.) ও শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.)র নির্দেশ ও অনুমতিক্রমে যথাযোগ্য মর্যাদায় গাউছিয়া আহমদিয়া মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এই মহতী মাহফিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটি, দায়রা ও শাখার সকল খাদেমানদের যথাসময়ে আদবের সহিত উপস্থিত হয়ে হযরত গাউছুলআজম মাইজভান্ডারীর অশেষ ফয়েজ, রহমত হাসিলের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।