1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

হযরত-এ শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র রওজা প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত

১১ মার্চ, ২১ রমাদ্বান ফটিকছড়ি উপজেলাধীন পাইন্দং ইউনিয়নস্থ হাইদচকিয়া হযরত মাওলানা শাহ্ সুফি মনছুর আহমদ ব-মশহুর মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহ.)-এর রওজা প্রাঙ্গণে মওলা আলী শেরে খোদা রাদ্বিআল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী স্মরণ ও পবিত্র মাহে রমজানের ফজিলত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব অত্র দরবারের প্রতিনিধিত্ব প্রাপ্ত সাজ্জ্বাদানশীন মাস্টার মুহাম্মদ দিদারুল আলম। এতে আরো উপস্থিত বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার সাংগঠনিক সমন্বয়ক আনিস উদ্দিন সোহেল, মুহাম্মদ আলাউদ্দিন, মাস্টার মুহাম্মদ ইলিয়াস, হাজী রমজান আলী, মুহাম্মদ দেলোয়ার হোসেন, এনামুল হক, ইমন উদ্দিন চৌধুরী, মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যে শেরে খোদা মুশকিল খোশা মওলা আলী রাদ্বিআল্লাহু তাআলা আনহুর শান আজমত তুলে ধরেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park