1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ফটিকছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ স্পর্ধিত অহংকার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কার্যক্রম ।

উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম,ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সেলিম, ভূজপুর থানার অফিসার্স ইনচার্জ বিপুল চন্দ্র দে সহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় ।
ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মাঠে চলছে তিনদিনব্যপী বিজয় মেলা। মেলায় রকামারী খাবার ও পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। এসেছে নাগরদোলা,পদর্শিত হচ্ছে উদ্যোক্তাদের উদ্ভাবিত কার্যক্রম ও পণ্য। ভীড় জমছে ছোট বড় নারী পুরুষের।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন,স্কুল কলেজ,মাদ্রাসার পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park