1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

এই তরুণরা এগিয়ে নেবে বাংলাদেশ —সরোয়ার আলমগীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন,
আমি অভিভূত তরুণদের অদম্য সাহস আর তাদের আকাশছোঁয়া স্বপ্নের কথা শুনে। তাদের প্রতিটি প্রত্যাশা, প্রতিটি নতুন আইডিয়া আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। চোখের সামনে যখন এমন উজ্জ্বল চোখগুলো আগামীর স্বপ্ন বুনে, তখন আশাবাদী না হয়ে উপায় থাকে না।
এই তরুনরা এগিয়ে নেবে বাংলাদেশ।
তিনি গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানের প্রাকৃতিক পরিবেশে তারুণ্যের ভাবনা অনুষ্টানে বক্তব্য রাখছিলেন।

তিনি আরো বলেন, আজকের দিনটা একটু অন্যরকম। তারুণ্যের উদ্দীপনায় ভরপুর।
আমিও আমার আগামীর পরিকল্পনাগুলো তাদের সাথে শেয়ার করেছি। আমি কেবল স্বপ্ন দেখিনি, বরং সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একটি রোডম্যাপ তৈরির চেষ্টা করেছি।
তিনি সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গণ, বৈজ্ঞানিক ও সৃজনশীল তরুণ সমাজ গড়তে ধানের শীষ মার্কায় ভোট চান।
উল্লেখ্য, কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার বৃহত একদল তরুনদের সমন্বয়ে এই আয়োজন অনুষ্টিত হয়।
বক্তব্য রাখেন, ছাত্রদল সভাপতি মহিউদ্দিন মেসি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দীন মুন্না প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park