1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

ফটিকছড়িতে এক মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ,ঘোষণা দিলেন ঐক্যের

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

ফটিকছড়িতে এক মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ। হাত তুলে ঘোষাণা দিলেন ঐক্যের এবং চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সরওয়ার আলমগীরকে বিজয়ী করার।

শনিবার উপজেলার ভুজপুর থানাধীন কাজিরহাট বাজারে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
বিশেষ করে এ সমাবেশে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ ছালাউদ্দিন, ফটিকছড়ি বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী উপস্থিত ছিলেন। এ তিনজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপির মনোনয়ন পান সরওয়ার আলমগীর। সমাবেশে তারা তিনজন একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ভুজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন বাচ্চুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন আলহাজ ছালাউদ্দিন । উদ্বোধক ছিলেন কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী।

বক্তব্য রাখেন দুবাই বিএনপি সভাপতি রফিকুল আলম, আহমদ হোসেন তালুকদার, রাকিবুল আলম, জাহেদুল আলম মেম্বার প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে সরওয়ার আলমগীর বলেন,
ফটিকছড়ি বিএনপিতে কোন বিভাজন নেই। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
তিনি বলেন, ফটিকছড়ির মাটি, বিএনপির ঘাঁটি। এটা আগামি ১২ফেব্রুয়ারী আবারো প্রমাণিত হবে। ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটা ঠেকানোর শক্তি কারো নাই। ফটিকছড়ি তথা দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারে নাই। কোটি কোটি তরুণ তরুণী এবার প্রথম ভোট দেবে। এই প্রথম ভোটই তারা ধানের শীষে দেবে।
তিনি বলেন, ধানের শীষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক। ধানের শীষের দল ক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, মানুষ সুখে-স্বাচ্ছন্দ্যে, নিরাপদে থাকে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ ছালাউদ্দিন বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে। ধানের শীষের গণজোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে।
তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান হয়েছে। তাই সকলের অধিকার বাস্তবায়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

ফটিকছড়ি বিএনপির আহবায়ক কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী বলেন, বিএনপি ও ধানের শীষের পক্ষে আমরা এক। ধানের শীষে ভোট দেয়া মানে দেশের উন্নয়ন হওয়া।
তিনি বলেন, ভেদাভেদ ভুলে সবাই আসুন, ধানের শীষ প্রার্থীকে জয়ী করে দেশকে এগিয়ে নিই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park