1. admin@channelmanobadhikar24.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আল্লামা শায়েস্তা খান আযহারী (রঃ)’র স্মরণ সভা আগামীকাল আবারও ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন জনপ্রিয় মহিলা মেম্বার আয়েশা বেগম, মৃদুল আচার্য্য ইহলোকের মায়া ত্যাগ করেছেন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। শাহ্ মনছুর আলী দেওয়ান আল আহাদী আল কাঞ্চন নগরী (রহ.)’র মহান উরস-এ পাক আগামী ৫ আগস্ট মাইজভাণ্ডার দরবার শরীফে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) ২৪ আগস্ট ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান, মাইজভাণ্ডারী দর্শন স্রষ্টার সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়।” — মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দায়িত্ববোধে আনে সমৃদ্ধি।

পাহাড়তলীতে সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরষ্কার বিতরণী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক, বাগীশিক প্রতিষ্ঠাতা, সংস্কৃতিসেবী পলাশ কান্তি নাথ রণী বলেন, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি একটি জাতির দর্পন স্বরূপ। সংগীত একটি কলা, যা মানুষের অন্তর্জগতকে করে কোমল আর মানবজীবনকে করে আলোকিত। এতে করে একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়। শিশু-কিশোরদের অন্তরের সুকুমার বৃত্তিসমূহের বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অনস্বীকার্য গত (১৬ জানুয়ারি), শুক্রবার বিকেল ৪ টায় পাহাড়তলী থানাধীন নাথপাড়া হেমলতা সড়কস্থ সঙ্গীতম সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। একাডেমির পরিচালক অভি নাথের সঞ্চালনায়, বাগীশিক পাহাড়তলী থানা সভাপতি জুয়েল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সঙ্গীতানুরাগী রাধারাণী নাথ ও আশীর্বাদক ছিলেন সংগীতজ্ঞ রুমেল সেন ও গীতাপাঠক সুদর্শন দেবনাথ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। এতে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাবুল দেবনাথ, বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী হিবৌখৃ ঐক্য পরিষদের সভাপতি মিটুন সরকার, বাগীশিক চট্টগ্রাম মহানগর সহ- সাংগঠনিক সম্পাদক অনীল আচার্য, শিক্ষক অঞ্জন মহাজন, বাগীশিক কর্মকর্তা সমীরণ ধর, গীতাপ্রশিক্ষক মতিলাল শীল, কাঞ্চন নাথ ও গীতাপ্রশিক্ষক নিশান সেন। দ্বিতীয় পর্বে একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়। অভিভাবকদের উদ্দেশ্য করে প্রধান অতিথি আরও বলেন, একটি আলোকিত প্রজন্ম গড়তে গেলে বিশেষত মা এবং অভিভাবক মহলকে আন্তরিক ও সচেতন হতে হবে। শিশু-কিশোর-যুবক আগামীর কাণ্ডারী আখ্যা দিয়ে তিনি বলেন, তারা যোগ্য নাগরিক হয়ে ভবিষ্যতে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park