1. admin@channelmanobadhikar24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত


“করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
​রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সাংসদ সরোয়ার আলমগীর।
​প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, “সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।” এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
​অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঞাঁ। জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, বিএনপি নেতা বজল আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার, সহকারী সমবায় কর্মকর্তা মো. আবদুল মন্নান ও জেবল হোসেন প্রমুখ।
​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ‘সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি রাজশ্রী বড়ুয়া এবং ‘এলিট তকিরহাট শ্রমজীবী সমবায় সমিতি লি.’-এর সভাপতি অর্জুন নাথ।
​উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park