
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের আয়োজনে ষান্মাসিক পরীক্ষা-২০২৬খ্রি. আজ মার্দাশা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষাটি পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) শ্রী বিপ্লব পাল চৌধুরী, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সিনিয়র সহ সভাপতি শ্রী শিবু দাশ, নির্বাহী সদস্য শ্রী নারায়ণ গোস্বামী, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি শ্রী চন্দন নাথ, সহ সভাপতি শ্রী প্রবাস বিকাশ রুদ্র, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী মিঠুন দাশ, দপ্তর সম্পাদক শ্রী যতন দাশ, প্রকাশনা সম্পাদক শ্রী নৃপেন আচার্য্য, নির্বাহী সদস্য শ্রী রাজু শীল, বাগীশিক ফতেপুর ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী সুজন নাথ, সাধারণ সম্পাদক শ্রী যীশু শীল প্রমুখ। বাগীশিক উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী প্রবীর দাশের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শ্রী বাধন নাথের পরিচালনায় উপস্থিত অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী লিটন দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশিক উত্তর মার্দাশা ইউনিয়ন সংসদের সহ সভাপতি শ্রী নেপাল দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীমানি অনামিকা শীল প্রমুখ।