1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)৩৮তম উরস শরিফের প্রস্তুতি সভা ও মহিলাদের আত্ম-জিজ্ঞাসা জ্ঞাননুশীলনমূলক মহিলা মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পঠিত

গত ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার বিকাল ৩ টায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার আওতাধীন মহিলা শাখার আয়োজনে মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ৩৮তম উরস শরিফের প্রস্তুতি সভা ও মহিলাদের আত্ম-জিজ্ঞাসা জ্ঞাননুশীলনমূলক মহিলা মাহফিল হরিণাদিঘীস্থ মাষ্টার নুর আহমদ চৌধুরী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহিলা শাখার সভাপতি মোছাম্মৎ শিরিনা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সুবরিন সোলতানা তিশা। মাহফিলের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন খুদে সদস্য তাসফি আরফাত নিহা, নাতে মোস্তাফা(দ.) পাঠ করেন সদস্য নাসরিন নাহার সোভা, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সাদিয়া আলম রাহি। মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা শরীফের সাবেক খাদেম হাফেজ মাওলানা আবুল কালাম (ম.জি.আ.)। বিশেষ আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বড়ছিলোনিয়া-পাইন্দং শাখার সভাপতি আহসান উল্লাহ চৌধুরী বিভন। মাহফিলে আলোচকবৃন্দ মাইজভাণ্ডারী দর্শন, উরস শরিফের তাৎপর্য, বায়াতে সুন্নতের গুরুত্ব নিয়ে সারগর্ভ আলোচনা করেন। পরিশেষে প্রধান আলোচক মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পন্ন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park