1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

ফটিকছড়িতে ইয়াবাসহ ২ মাদকসেবী আটক: মোবাইল কোর্টে কারাদণ্ড,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ২ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​১৫ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ টা থেকে বেলা ১১:৩০ টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
​অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।​উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন:
​মো. রিপন (৩২): পিতা- মো. এজাহার মিয়া, সাং- ১ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা।
​হাবিবুর রহমান (৩৩): পিতা- আবুল খায়ের, সাং- পূর্ব সুয়াবিল, ২ নম্বর ওয়ার্ড, নাজিরহাট পৌরসভা।
​ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিচারক আটককৃতদের ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ঘটনাস্থলে জব্দকৃত ইয়াবা ও অন্যান্য মাদকসামগ্রী ধ্বংস করা হয়।
​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park