
শ্রী শ্রী রক্ষা কালী মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে
৯ম শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ১৮ সেপ্টেম্বর,ফটিকছড়ি হাইদচকিয়া পাইন্দং কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির উন্নয়ন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ৯ম বারের মত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, শ্রীমৎ ভগবদ গীতাপাঠ প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, চিত্র অংকন প্রতিযোগিতা, সন্ধ্যা আরতী ও ধর্মীয় সঙ্গীতা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আদেশ শীল ও নয়ন দাশ।