1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত: অবৈধ বালু উত্তোলন ও মাদক বন্ধে কঠোর নির্দেশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে দিকনির্দেশনা দেন তিনি।
​আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ফটিকছড়ি উপজেলা পরিষদের ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’-এ অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।​উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই জোড়া সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

​সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, সার্বিক জনসেবা কার্যক্রম, পরিবেশ ও নদী রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রশাসনিক সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।
​উক্ত সভাদ্বয়ে অন্যান্যদের মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park