
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে গত ১০ সেপ্টম্বর বৃহস্পতিবার গুল সাহারা স্কুল অ্যান্ড কলেজ ও জনকল্যাণ একতা সংঘের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
স্কুলের পরিচালক ও প্রধান মাওলানা মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ হারুন মিয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন আনছারী আল-মাদানী।
এতে আরও বক্তব্য রাখেন মাওলানা কাজী মুহাম্মদ তোহা হাশেমী নকশবন্দী এবং শরফুদ্দীন মুহাম্মদ হাসান রেজা ও হাফেজ মাওলানা মুহাম্মদ রবিউল হোসেন।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের, রেজাউল করিম চৌধুরী, আতাহার আলী সরদার, আলহাজ ফরিদুল আলম, মোহাম্মদ মিয়া এবং হারুনুর রশিদ।
মাহফিলে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ)-এর জীবনাদর্শ, মানবতা, শান্তি ও ইসলামের শিক্ষা মানুষের মাঝে তুলে ধরতে এই ধরনের মাহফিল আজ সমাজে খুবই দরকার।