1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাইদচকিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)র মাহফিল অনুষ্ঠিত: মসজিদ পুনর্নির্মাণের নকশা হস্তান্তর

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও সমাজের যৌথ উদ্যোগে পবিত্র জশনে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
​মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর। মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম।
​মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন শাহীন, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হক লিটন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার মোহাম্মদ নুরুল আলম,এবং পাইন্দং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন উদ্দিন।
​আজিমুশশান মাহফিলে প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আবদুন নবী হক্কানী। বিশেষ বক্তা হিসেবে তকরীর পেশ করেন আমতল ছিদ্দিকিয়া মঈনিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ বাকের আনসারী এবং হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল আলম নুরী।
​ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সেলিম কন্ট্রাকটরের সার্বিক তত্ত্বাবধানে এবং উদযাপন পরিষদের সদস্য সচিব ও মসজিদ পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শওকত হোসেনের সঞ্চালনায় মাহফিলে মিলাদ-কিয়াম পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আলিম উদ্দিন।
​মাহফিল চলাকালে বায়তুল মামুর জামে মসজিদ পুনর্নির্মাণের প্রস্তাবিত নকশা মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীরের হস্তে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
​উক্ত অনুষ্ঠানে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ, হাইদচকিয়া বায়তুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদ,আশেকানে হকভাণ্ডারী শোকর এ মওলা মনজিল,ও মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ (বড় ছিলোনিয়া পাইন্দং শাখা)-এর সকল স্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দসহ অসংখ্য আশেকানে মোস্তফা (দঃ), আশেকানে গাউসুল আজম মাইজভাণ্ডারী এবং এলাকার ধর্মপ্রাণ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park