1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে বাগীশিক কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাড. প্রণব মজুমদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে ভগবানের জন্মতিথি উপলক্ষে ভগবানের লীলাবিভূতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাড. ভূপাল চন্দ্র চৌধুরী, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাড. কেশব চন্দ্র নাথ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক সুজন দেবনাথ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) প্রকৌশলী নির্মল মজুমদার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(খুলনা) বিপ্লব পাল চৌধুরী, প্রচার সম্পাদক নীলকান্ত দাশ বিশু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দেবাশীষ মজুমদার, সহ-প্রচার সম্পাদক যীশু কুমার আচার্য্য, সহ-মহিলা সম্পাদিকা লাবণ্য প্রভা দত্ত, উত্তর জেলার কর্মকর্তা টিটু কুমার দে, সহ ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুজিত দাশ, বাগীশিক কেন্দ্রীয় সাবেক কর্মকর্তা শিল্পী চৌধুরী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরনে ভগবানের কৃপালাভের জন্য সকলকে গীতামুখী হওয়ার আহবান জানিয়েছেন। তাছাড়া সুসংহত সনাতনী সমাজ প্রতিষ্ঠা ও ঐতিহ্যগত সংস্কৃতি রক্ষায় গীতা প্রচার আন্দোলনের কোন বিকল্প নেই মর্মে উল্লেখ করেন। একই সাথে বাগীশিক কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপামর সনাতনী সমাজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন সহ বাগীশিক সংশ্লিষ্ট সকলকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রতিটি পর্বে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park