1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চরণদ্বীপে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে আল্লামা শাহ অছিয়র রহমান একাডেমির উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রাত্যহিক সমাবেশ শেষে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত র‍্যালি বের করা হয়৷ র‍্যালি শেষে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। দু’জাহানের কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং তাদের নৈতিক ও চারিত্রিক গুণাবলির বিকাশ ঘটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত প্রতিযোগিতা, হামদ ও নাতে রাসূল (সা.) এবং বিষয়ভিত্তিক ইসলামি বক্তব্য অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের পরিবেশনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী। এতে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার মাধ্যমে তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা, সৌজন্যবোধ ও দেশপ্রেমের মতো গুণাবলি বিকশিত করা সম্ভব।

বক্তারা আরও বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চাই একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনের ভিত্তি। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

আল্লামা শাহ অছিয়র রহমান একাডেমির অধ্যক্ষ ও সচিব এসএম সানাউল্লাহ ফারুকী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের উদ্দেশ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও সৃজনশীল বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park