1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চরণদ্বীপ দরবার শরীফে ৪৭তম ঈদে মিলাদুন্নবী (দঃ) সুসম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

বাংলাদেশের ঐতিহ্যবাহী রুহানী মারকাজ ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে খাদেমানে গাউছিয়া স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যবস্থাপনায় পীরে তরিকত হজরত শাহসুফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (মঃ) এর সভাপতিত্বে ১৬ রবিউল আউয়াল ৩০ আগস্ট রোজ রবিবার অনুষ্ঠিত হয়েছে ৪৭ তম জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও অলিয়ে কামেল হজরত মাওলানা শাহসুফী শেখ আবুল বশর ফারুকী (কঃ) এর চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা শেখ সাইফুল্লাহ ফারুকী, স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা শেখ সানা উল্লাহ ফারুকী এবং তাকরীর পেশ করেন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া মাদ্রাসার মুহাদ্দিস হজরতুল আল্লামা ইদ্রিস আনসারী, হজরত মাওলানা ইসহাক আনসারী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা এনাম কুতুবী প্রমুখ। সভাপতি বক্তব্যে বলেন, পাপাচার ও অনাচারপূর্ণ বিশ্ব হতে অন্ধকার বিদূরীত করে আলোকিত বিশ্ব গঠনে রবিউল আউয়াল মাসে আল্লাহ তায়ালা কর্তৃক প্রেরিত হয়েছেন বিশ্ব মানবতার দূত হজরত মুহাম্মদ (দঃ)। পরিশেষে মিলাদ, কিয়াম, মোনাজাত ও তাবাররোক পরিবেশনের মাধ্যমে মাহফিল পরিসমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park