1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

ওস্তাদ মিহির লালা আমাদের সংগীতাঙ্গনের এক অনন্য সাধক।

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:দেশবরেণ্য সংগীতগুরু ওস্তাদ মিহির লালার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান–২০২৬। সুরেশ্বর সংগীত একাডেমির আয়োজনে রবিবার (৩০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে মনোজ্ঞ এ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুরেশ্বর সংগীত একাডেমির পরিচালক ও সংগীতচর্চা ও প্রসারে নিবেদিত সংগঠক সতীশ দাশ হিমেল এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। ওস্তাদ মিহির লালার সংগীতসাধনা ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শুদ্ধ সংগীতের চর্চাকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই তিনি এ অনুষ্ঠানের উদ্যোগ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ২১শে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও শিল্পপতি, দি নীট অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শ্রীমতি মৃণালিনী চক্রবর্তী, অধ্যক্ষ, আর্য সঙ্গীত সমিতি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন শাওন পান্থ, প্রতিষ্ঠাতা ও মহাসচিব, ত্রিতরঙ্গ; লায়ন সুকান্ত বড়ুয়া, চেয়ারম্যান, সৃষ্টি ফাউন্ডেশন এবং শ্রীমতি কৃষ্ণা দাশ।
অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন **শ্রী দোলন কানুনগো (বরেণ্য মোহনবীণা বাদক), শ্রী রিটন কুমার ধর (বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী), শ্রী রণধীর দাশ (বিশিষ্ট শাস্ত্রীয় বংশীবাদক)**সহ অন্যান্য গুণী শিল্পীরা। তবলা, হারমোনিয়াম ও তানপুরায় সহযোগিতা করেন সজীব বিশ্বাস, সানি দে, অমিত চৌধুরী দীপ্ত, অভিষেক নন্দী ও অন্বেষা দাশ।
এছাড়া সুদীপ সেনগুপ্তের পরিচালনায় রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় বৃন্দ তবলা লহড়া এবং সতীশ দাশ হিমেলের পরিচালনায় সুরেশ্বর সংগীত একাডেমির শিক্ষার্থীদের সমবেত শাস্ত্রীয় সংগীত বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রবীর পাল।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী বৃষ্টি বৈদ্য, আহ্বায়ক সেলিম নূর, সদস্য সচিব অনিতা ঘোষ ও অর্থ সচিব গোবিন্দ দাশ অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উদ্ভোধক ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, “ওস্তাদ মিহির লালা আমাদের সংগীতাঙ্গনের এক অনন্য সাধক। তাঁর স্মৃতিকে ধারণ করে শুদ্ধ সংগীতের চর্চা ও নতুন প্রজন্মের মাঝে সংগীতের সৌন্দর্য ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সংগীতপ্রেমী, শিল্পী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park