1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উত্তর ধর্মপুরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ০১নং ওয়ার্ডে সদ্য এস.এস.সি ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয় হলরুমে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন রাহাত চৌধুরী। এরপর নাতে রাসুল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মেজবাহ চৌধুরী। অনুষ্ঠানে ধর্মপুর ০১নং ওয়ার্ডের ৪২ জন কৃতী শিক্ষার্থী, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য এস.এস.সি ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তাঁদের কৃতিত্বের স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রত্যেক শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়, মানিকপুরের প্রধান শিক্ষক ও উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু বটন কুমার দে। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনজীবী এবং উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মোস্তফা করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফরিদুল আলম, জাহানপুর আমজাদ আলী ইন্সটিটিউশনের সহকারী প্রধান শিক্ষক খোরশেদুল আলম, উত্তর নিশ্চিন্তাপুর ছাপা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম, উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রকাশ বড়ুয়া, মাইজভাণ্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল আলম, ধর্মপুর আবেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বেলাল উদ্দীন, উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ ও রবিউল হোসেন এবং রোসাংগিরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মহসিন কায়সার। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রফিকুল আলম, নিলয় গ্রাফিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল বশর, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, উত্তর খিরাম শাখার কর্মকর্তা মহিউদ্দিন পিয়ারু, আরিফুল ইসলাম, রোকনসহ ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের পরিবারের নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা। বক্তারা আরও বলেন, মাইজভাণ্ডারী দর্শনের মানবপ্রেম, নৈতিকতা, সাম্য, সহমর্মিতা ও সেবার আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ধর্মপুর ০১নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এবং উত্তর সর্ত্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park