1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, লেলাং মাহালিয়া টিলা শাখার ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অদ্য ২৯শে আগস্ট ২০২৬ইংরেজী শনিবার অনুষ্ঠিত হয়েছে।​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বন্দেরাজা এ. মহিলা দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ রাকিব হোসেন। পবিত্র নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন শাখার সহ-ধর্মীয় সম্পাদক আলী মর্তুজা এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন ধর্মীয় সম্পাদক মোঃ ফাহিম।অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, লেলাং মাহালিয়া টিলা শাখার সম্মানিত সভাপতি মোঃ হাসান আলী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি (গ) জোনের সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ কবির আহমেদ এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য মাওলানা মিনহাজ ইসলাম।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​ডাঃ আনিস উদ্দিন সোহেল, সমন্বয়কারী, ফটিকছড়ি (গ) জোন।​মাওলানা আবুল হাশেম রেজবী, সুপার, বন্দেরাজা এ. মহিলা দাখিল মাদ্রাসা।​সোনিয়া বড়ুয়া, শিক্ষিকা, লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।​মমতা দেবী, শিক্ষিকা লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।​এছাড়া লেলাং মাহালিয়া টিলা শাখার সম্মানিত সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।উল্যেখ- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসএসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ শিক্ষার্থীর মাঝে এই সম্মাননা প্রদান করেন।শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং “আম্মাজান” ও “বেলায়তে মোতলাকা” বই দুটি তুলে দেওয়া হয়।​পরবর্তীতে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন কমিটির ধর্মীয় সম্পাদক মোহাম্মদ ফাহিম। সবশেষে সমাপনী বক্তব্য প্রদান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান।​শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই সুশৃঙ্খল অনুষ্ঠানটির সার্বিক সহায়তার জন্য শাখার সম্মানিত প্রবাসী সদস্য মোহাম্মদ সিরাজ ও এম. কে. আলম-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park