1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

প্রশাসনিক সমন্বয় সভায় বক্তারা: সুফিবাদী দর্শন চর্চায় সমাজে শান্তি ফিরাবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও বাংলার জমিনে মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)’র ১০ মাঘ ১২০তম মহান ওরশ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন,
সুফিবাদী তরিকত চর্চা যুগে যুগে সমাজে শান্তি ফিরিয়েছে। গাউছুল আজম মাইজভান্ডারি প্রবর্তিত উসুলে সাবা বা সপ্ত পদ্ধতির মাধ্যমে মানুষের লোভ ক্রোধ হিংসা বিদ্বেষ দূরীভুত করা সম্ভব।

সোমবার রাতে ফটিকছড়ির মাইজভান্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সভা কক্ষে দরবার-এ গাউসুল আজম মাইজভান্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অতিথি ছিলেন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভান্ডারী,।
বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন,
পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন,
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশসহ মঞ্জিলের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজপতি, শ্রমিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park