1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখা সমূহের জশনে জুলুশ সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্দরনগরী আশুগঞ্জ উপজেলার রেলগেইট সংলগ্ন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র খানকাহ শরিফ হতে ১২ রবিউল আউয়াল ২৬ আগস্ট ২০২৬ বুধবার সকাল ৮ ঘটিকার সময় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখা সমূহের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে বিশাল এক জশনে জুলুশ অনুষ্ঠিত হয়।
জুলুশটি উক্ত খানকাহ শরিফ থেকে বের হয়ে চর চারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আশুগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজিত জুলুশের সাথে মিলিত হয়। পরবর্তীতে জুলুশটি আশুগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা সিলেট মহাসড়কের উপর দিয়ে আবারো উক্ত মাদ্রাসায় এসে শেষ হয়। জুলুশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার কর্মকর্তা ও সদস্যসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, মানবিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park