1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসিল্যান্ডের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত ফটিকছড়ির ধর্মপুরে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

অদ্য ২৬শে আগস্ট ২০২৬খ্রিঃ রোজ বুধবার সকাল ৯টায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ( দ:) উপলক্ষে আওলাদে রাসূল, রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মাঃ)’র প্রতিষ্ঠিত মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে এক জশনে জুলুস মাদ্রাসা ময়দান হতে আরম্ভ হয়ে মাইজভাণ্ডার দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা ময়দানে এসে জমায়েত হন।বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মাওলানা মুহাম্মদ আবুল কাছেম’র সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন ও মাওলানা কায়সার উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার মাবুদিয়া মঞ্জিলের শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী(মঃ), বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক,উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন,উম্মুল আশেকিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য জালাল উদ্দিন চৌধুরী,ওমর ফারুক, মাদ্রাসা পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মুহাম্মদ ইয়াকুব, মাওলানা জাহেদ উদ্দিন, মাওলানা তাকরিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা কাইসার উদ্দিন, মাওলানা ওয়াহিদ রেজা, মাওলানা রাশেদ আলিসহ অসংখ্য ওলামায়ে কেরাম।
‎বক্তারা বলেন, রাহমাতুল্লিল আলামিন নবী (দঃ)-এর আগমনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সমাজ গঠনের মাধ্যমে বিশ্বশান্তির বীজ বপন করা হয়। রাসূলে পাক (দঃ)-এর আধ্যাত্মিক ও জাগতিক নীতির মাধ্যমে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় জীবন, বস্ত্র, বাসস্থান এবং নারীর অধিকার বাস্তবায়ন সমগ্র বিশ্বে সম্ভব হয়েছে।

‎সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওজার সম্মানিত খাদেম মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা জানে আলম, মাওলানা তাজুল ইসলাম,হক মঞ্জিলের কর্মকর্তা জনাব বাবলু,সাজ্জাদ হোসাইন আরমান কাওয়াল,হাফেজ মাওলানা আবুল কালাম, প্রভাষক মুহাম্মদ হেলাল উদ্দিন, মোঃ রাশেদুল করিম, সবুজ চন্দ্র, নুরুল করিম চৌধুরী, শফিউল আজম চৌধুরী, উম্মুল ওয়ারা, মুহাম্মদ রবিউল হোসেন,মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ এমদাদ হোসেন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন, ক্বারী মোহাম্মদ ফোরকান,মাজিদুল ইসলাম,জোবাইদা বেগম, জোবাইদুন্নাহার, রাবেয়া সোলতানা,আকলিমা আকতার, হাফেজ মাওলানা ইকরাম প্রমুখ।সকাল ৮ ঘটিকায় পবিত্র কুরআন খতম এবং মিলাদ কিয়ামের মাধ্যমে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) -এর কার্যক্রম শুরু হয়। পরিশেষে আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park