1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসিল্যান্ডের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত ফটিকছড়ির ধর্মপুরে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১২ বার পঠিত

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং ৯নং ওয়ার্ডস্থ আহলে বাইত গাউছিয়া ছাদেকীয়া সুন্নিয়া মাদরাসা, হেফজখানা ও এতিমখানার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গত ২৩শে আগস্ট রবিবার (৯ রবিউল আউয়াল) মাদরাসা মাঠ প্রাঙ্গণে এক আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মুহাম্মদ আবদুল করিম এবং পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মদ সরোয়ার হোসেন আল কাদেরীর সার্বিক ব্যবস্থাপনায় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সার্ভেয়ার ও দলিল লেখক আলহাজ্ব আবদুল মাবুদ মুন্সি। হযরত সাদেক আলী খলিফা (রহঃ) গায়েবি জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল হক শহিদুল্লাহ এতে সভাপতিত্ব করেন।
​সম্মেলনে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু নাছের জিহাদী এবং প্রধান বক্তা হিসেবে তকরীর পেশ করেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী। এছাড়াও গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন মুফতি খাজা আবু তাহের আলকাদেরী, মাওলানা ফিরোজ আলম রেজভী, মাওলানা বাকের আনসারী ও মাওলানা মোহাম্মদ হাসান আনসারী।
​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন এবং উত্তর জেলা যুবদল নেতা জালাল উদ্দিন চৌধুরী।
​জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা আবু হান্নান কাদেরী এবং আহলে বাইত গাউছিয়া সাদেকীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় সম্মেলনে অসংখ্য সুন্নী ওলামায়ে কেরাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক আশেকানে মোস্তফা (দঃ) উপস্থিত ছিলেন। পরম করুণাময়ের দরবারে মোনাজাত ও সালাতু-সালাম পরিবেশনের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park