1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসিল্যান্ডের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত ফটিকছড়ির ধর্মপুরে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

বিগত২১শে আগষ্ট ২০২৬শুক্রবার বাদ জুমা মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনাকালে এই প্রার্থনা করেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)’র গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম, হযরত সৈয়দ মোহাম্মদ হাসান বাবাজান মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ মওলা হুজুর মাইজভাণ্ডারী।তিনি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে ফরিয়াদ করে বলেন,ইয়া মওলা,এই মহান মাস- মাহে রবিউল আউয়াল -ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাসে আপনার পেয়ারা হাবিবের আগমনে এই পৃথিবী নব আলোয় আলোকিত হয়েছে, নতুন সাজে সজ্জিত হয়েছে, বিশ্ব মানবতা মুক্তি লাভ করেছে। মওলা, আপনার এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আপনার বান্দারা, আশেকে রাসূলগণ, আশেকে আউলিয়ায়ে কেরামগণ দিকে-দিকে, দেশে-দেশে অগণিত আয়োজনের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হক আদায়ের চেষ্টা করছেন; মওলা, পবিত্র মাসের মর্যাদাকে নিজেদের অন্তরে ধারণ করার চেষ্টা করছেন। ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল আমাদের ঈমানের দাবি, আমাদের আকিদার দাবি, আমাদের মুহাব্বতের দাবি–এই দাবি পূরণের জন্যে আপনার বান্দারা যে সমস্ত প্রচেষ্টা নিয়ে যে সমস্ত অনুষ্ঠানের আয়োজন-ইন্তেজাম করেছেন এ সমস্ত আয়োজনকে আপনি কবুল করে নিন। মাসব্যাপী যে ইন্তেজামগুলো হয়েছে, হবে, হচ্ছে সমস্ত ইন্তেজামকে, সমস্ত মাহফিলকে আপনি কবুল করে নিন”। তিনি এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরকতে আল্লাহর পেয়ারা হাবিবের অগণিত দরুদ শরীফ পাঠের বরকতে এই বাংলাদেশের উপর, বিশ্ববাসীর উপর আল্লাহর রহমত বর্ষণ করার প্রার্থনা করেন।তিনি তাঁর প্রার্থনায় আরো বলেন,” এই পবিত্র উপলক্ষ্যকে, আমাদের অন্তরের পবিত্রতা অর্জনের উপলক্ষ্যকে, আপনার নেয়ামতের হক আদায়ের এ উপলক্ষকে, আমাদের উম্মাহর দিক-নির্দেশনা পাওয়ার এই উপলক্ষ্যকে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলগুলোকে যারা নানানভাবে বাধাগ্রস্ত করতে চায়–রাব্বুল আলামীন– তাদেরকে আপনি হেদায়েত দান করুন। তাদের সঠিক সমঝের জন্যে, বুঝ-ব্যবস্থার জন্যে, হেদায়েতের জন্যে আমরা এই দরবারে পাক থেকে ফরিয়াদ করছি, আমাদের ফরিয়াদ কবুল করুন। তাদের ইলমের মধ্যে, তাদের ফাহমের মধ্যে যে সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে–এগুলো যাতে তারা অনুধাবন করতে পারে, তাদের অন্ধত্ব যাতে দূর হয়ে যায় সেজন্য আপনি তাদের অন্তরে আলো দান করুন।”
তিনি বলেন,” পুরো উম্মাহর ঐক্যের সূত্র হিসেবে আমরা যাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে উদযাপন করতে পারি এই উম্মাহকে সেই সৌভাগ্য দান করুন।”তিনি উপস্থিত সকলের গুনাহ-খাতা ক্ষমা চেয়ে প্রার্থনা করেন,” হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)’র গোলামেরা শুধু একটি দিন কিংবা মাস নয়, সারা বছর এই মিলাদ-মাহফিলকে তাঁরা জাগ্রত রেখেছেন; নিজেদের পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সমস্ত দৈনন্দিন কার্যাবলীতে তাঁরা মিলাদ শরীফকে অপরিহার্য অংশ বানিয়ে আপনার দেওয়া মহান নেয়ামত-আপনার পেয়ারা হাবিবের শুকরিয়া আদায়ের জন্য সারা বছর তাঁরা এই কাজটি জারি রেখেছেন। এটি যাতে আমরা জারি রাখতে পারি সেই তাওফিক দান করুন।”তিনি সর্বোপরি আমাদের সারা বাংলাদেশের এই জাতি যাতে এই পবিত্র আমলটি জারি রাখতে পারে সেই তাওফিক দান করার জন্য আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park