
বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কেবলা কাবা কর্তৃক “আল্লাহর অলি” খেতাবে ভূষিত তারই প্রধান যে খলিফা মাইজভান্ডারি দর্শনের মানস পুত্র, যুগশ্রেষ্ট তত্ত্বজ্ঞানী মরমী সাধক হযরত শাহ্সুফী সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (সঃ) এর পবিত্র ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের ফটিকছড়িস্থ বখতপুর ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উপলক্ষে ২০শে আগষ্ট ২০২৬খ্রি. ৫ভাদ্র পবিত্র রওজা শরীফের গোসল সম্পন্ন করা হয়, একই সাথে বখতপুর ভাণ্ডার এর একটি নিজস্ব পতাকা উদ্বোধন করা হয়, উক্ত পতাকা সাত তারকা খচিত এবং পুর্ণ চন্দ্র শশী পরিষ্ফুতিত হয়েছে এতে এবং হযরত শাহ্সুফী সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (রঃ) তার জীবন পরিক্রমা মাইজভাণ্ডারী সপ্ত কর্ম পদ্ধতিতে একটি আধ্যাত্মিক রহস্যে ঘেরা পরিপুর্ণ জীবন ধারার বহিঃপ্রকাশ এর চেষ্টা করা হয়েছে।

উক্ত পতাকা উদ্ধোধন করেন বখতপুর ভান্ডার এর সম্মানিত সাজ্জাদানশীন হযরত সৈয়দ নুরুল আতাহার মাইজভাণ্ডারী (ম.)। যথানিয়মে ৬ ভাদ্র ওরশ শরীফ এর কর্মসূচীতে সকালে পবিত্র কোরান খতম এর মাধ্যমে আরম্ভ দিনের কর্মসূচীর মধ্যে ছিল রওজায় পুষ্পমাল্য অর্পন, মিলাদ কেয়াম, মোনাজাত, রাতে ছেমা মাহফিল ও আখেরি মোনাজাত এরপর নেয়াজ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী সোমবার ছেহল শরীফ অনুষ্ঠান যথানিয়মে নিয়মে আজম সম্পন্ন হবে।