1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফটিকছড়িতে এসিল্যান্ডের নেতৃত্বে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ মাদকসেবী আটক, কারাদণ্ড ও অর্থদণ্ড মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী ও উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার যৌথ উদ্যোগে জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) পালিত। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ফটিকছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল-কে মুসলিম উম্মাহ’র ঐক্যের সূত্র হিসেবে উদযাপন করতে পারার সৌভাগ্য প্রার্থনাঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত ফটিকছড়ির ধর্মপুরে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন হজরত সৈয়দ নুরুল বখতেয়ার শাহ্ (র.) মাইজভাণ্ডারীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত

শাহসুফী মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর (রঃ)’র ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

ফরহাদাবাদ দরবার শরীফ’র বিশিষ্ট খলিফা, ইউছুপ চৌধুরী বাড়ি নিবাসী পীরে ত্বরিকত আল্লামা শাহসুফী হযরত মাওলানা মাহবুবুল হক ফরহাদাবাদীর ১ম ওফাত বার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী (দ.) গত ২১ আগষ্ট’২৬ শুক্রবার হুজুরের নিজ বাস ভবনে যথাযোহ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচীর মধ্যে মুফতিয়ে আজম আল্লামা ফরহাদাবাদী হেফজখানার ছাত্রদের মাধ্যমে পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া আলিয়া মাইজভান্ডারীয়া, আলোচনা সভা ও মিলাদ কিয়ামের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান মেহেমান হিসাবে ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী এবং সম্মানিত মেহেমান হিসাবে উপস্থিত ছিলেন বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফী মওলানা আবু শাহ সহ ফরহাদাবাদ দরবার শরীফ এর আওলাদবৃন্দ শাহজাদা সৈয়দ মঈন উদ্দিন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, ধলই সফিউল বারী দরবার শরীফের একমাত্র শাহজাদা ও আওলাদে ফরহাদাবাদী সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সাফায়াতুল ইসলাম সাবাল, আল্লামা ফরহাদাবাদী একাডেমীর সাধারণ সম্পাদক গোলামুর রহমান রাজু, ফরহাদাবাদ দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা জসিম উদ্দিন, হাফেজ মিনহাজুল আবেদিন, হাফেজ আবদুর রহমান, মুহাম্মদ সাজ্জাদসহ অসংখ্য ভক্ত মুরিদান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park