1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার কমিটি’র অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা ও ত্রাণ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নবগঠিত কমিটি (২০২৬-২০২৭)’র অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে মত বিনিময় সভা, ত্রাণ বিতরণ এবং মরমী সঙ্গীতানুষ্ঠান কমিটির নবনির্বাচিত সভাপতি রুবেল শীলের বাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী সদস্যগণ শপথ বাক্য পাঠ করেন। এই মহতী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র রওজা শরীফের খাদেম মওলানা হাবিব উল্লাহ, মাওলানা এস এম এম সেলিম উল্লাহ, মরমী সঙ্গীত শিল্পী ছৈয়দ নাছির উদ্দীন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ছৈয়দ রাব্বী। শপথ বাক্য পাঠ করান খানকা এ দারূল আফফার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এস এম এম সেলিম উল্লাহ। শপথ অনুষ্ঠানের পর রুবেল শীলের সভাপতিত্বে এবং সমীর কান্তি দাশের সঞ্চালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের সাথে যোগাযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার আলোচনায় বক্তারা বলেন, মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) বাবাজান অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় মানুষ ও সমাজের উন্নয়নকল্পে সেবার ব্রত নিয়ে বর্তমানে যে সকল মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সূর্যগিরি আশ্রম সেই পথ অনুসরণ করে সমাজ ও মানুষের সেবা করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। বন্যা পরবর্তী সময়েও এলাকার এবং এলাকার বাহিরে এই আশ্রম সংগঠন মানুষকে বিভিন্নভাবে সেবা ও সহযোগীতা করে যাচ্ছে। মওলা হুজুর মাইজভাণ্ডারীর মানবতার মিশন ও ভিশনকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেসকল শাখা কমিটি সমাজে বিভিন্নভাবে মানবিক কর্মকাণ্ড করে যাচ্ছেন নিঃসন্দেহে তা মহান সৃষ্টিকর্তার দরবারে মুক্তির উপায় হিসেবে কবুল হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে এলাকার বিভিন্ন মানুষের মাঝে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং ছৈয়দ নাছির উদ্দীন কাওয়ালের পরিবেশনায় মরমী সঙ্গীতানুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন বিপ্লব চৌধুরী, অভিবসু মল্লিক, মিটু গুপ্ত, শংকর দাশ, দীপ আচার্য, ঝুন্টু শীল, রণধীর শীল, ডা. উজ্জ্বল শীল, সাজিব শীল, ইমন পাল, মানিক বড়ুয়া, ঝুমুর সর্দার, সনজিত দে, শিপ্রা বসু মল্লিক, বিষ্ণা শীল, মৌসুমি চৌধুরী, কাবেরী দাশ, সুমি চৌধুরী, সোমা শীল, সুইটি আচার্য, সুজন শীল, পড়শী শীল, পুষ্পা শীল, বৃষ্টি শীল, শ্যামল নন্দী, মোহাম্মদ তানজিদ, কৃষ্ণ বৈদ্য, ধীমান দাশ সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park