1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

চবিতে তাজকিয়ার পুরস্কার বিতরণী, বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আত্মোন্নয়নমূলক যুব সংগঠন ‘তাজকিয়া’ চবি শাখার উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী, বিদায়ী সংবর্ধনা ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব নাসিরউদ্দিন জামী সভাপতিত্ব করেন এবং পরিচালনা করেন শাখার গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব রমিজ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি জনাব আয়মান রানা জিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইরফান হাসান, মিশন-৪ সম্পাদক জনাব রোহান ইবনে কামরুল এবং নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ফয়সাল।

অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শুয়াইবুল ইসলাম এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল আশরাফ।এরপর সংগঠনের পরিচিতিমূলক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোবাররম হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রমিজ আলী বলেন, “তাজকিয়া যুবসমাজের কল্যাণে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। নৈতিক উন্নয়ন ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে একযোগে কাজ করে, এমন সংগঠন দ্বিতীয়টি আছে কি না, আমার জানা নেই।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব রোহান ইবনে কামরুল বলেন, “একবিংশ শতাব্দীর নৈতিক অবক্ষয়ের এই সময়ে তাজকিয়া তরুণদের জন্য আশার আলো হিসেবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি জনাব ইরফান হাসান তাঁর ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন এবং তাসাওউফভিত্তিক এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জনাব নাসিরউদ্দিন জামী বলেন, “একটি পরিশুদ্ধ আত্মা মানুষকে ইনসানে কামিলে পরিণত করে। তাজকিয়া আধুনিক বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই আত্মশুদ্ধির কাজই করে যাচ্ছে।”

অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য শেষে বইপাঠ প্রতিযোগিতা-২০২৬এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মোনাজাতের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে।

দ্বিতীয় পর্বে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে বিদায় গ্রহণকারী সিনিয়র সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তীতে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইরফান হাসান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব আয়মান রানা জিহাদ সাংগঠনিক কর্মশালা পরিচালনা করেন।

আয়োজনে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park