1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

বৃহত্তর ফটিকছড়ি ভিত্তিক সামাজিক ও মানবিক কল্যাণমূলক সংগঠন ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ-এর নিয়মিত মাসিক সভা বুধবার (২২ জুলাই) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিছ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু, সাবেক সভাপতি এস. এম. নজরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট চৌধুরী খালেদ বিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আযাদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মঈন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন ড. বরুণ কুমার আচার্য (বলাই)।

সভায় বক্তারা ভূজপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে নিহত দুই কৃষকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা অনুমোদন দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মাসিক ফটিকছড়ি পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আহমেদ আলী চৌধুরী-এর দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে উপস্থিত সদস্যরা নৈশভোজে (ডিনার) অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park