1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার অধীনে ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে মো. হানজালা সভাপতি এবং মো. দৌলত মিয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দিদারুল আলম, দপ্তর সম্পাদক হিসেবে মো. সুমন এবং অর্থ সম্পাদক হিসেবে মো. মাহবুল আলম মনোনীত হয়েছেন।

চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৯১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদনপত্রে নবগঠিত কমিটির নেতাদের সংগঠনের নীতি-আদর্শের প্রতি অবিচল থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park