1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিশু মুনতাসির বাঁচতে চায় ছয় অস্ত্রোপাচারের পরও থামেনি নিঃস্ব বাবা লড়াই

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

জন্মের পর পৃথিবীটাকে ঠিকমতো দেখার আগেই শুরু হয়েছিল তার জীবনযুদ্ধ। অন্য শিশুরা যখন হাসতে শিখেছে, খেলতে শিখেছে, তখন ছোট্ট মুনতাসিরের শৈশব কেটেছে হাসপাতালের বিছানায়, অস্ত্রোপচারের কক্ষে আর চিকিৎসকদের তত্ত্বাবধানে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহ মুন্সির বাড়ির আট বছরের শিশু মোহাম্মদ মুনতাসির জন্ম থেকেই হাইড্রোকেফালাস (মস্তিষ্কে পানি জমা) রোগে আক্রান্ত। গত আট বছরে তাকে ছয়বার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু চিকিৎসার এই দীর্ঘ পথ এখনো শেষ হয়নি।

একের পর এক অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা আর হাসপাতালের খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। জীবন যুদ্ধে হারা না মানা বাবা আকরাম খান মানিক সন্তানের জীবন বাঁচাতে নিজের সঞ্চয় শেষ করেছেন, করেছেন অঢেল ধার-দেনাও। এখন চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য প্রায় ফুরিয়ে এসেছে তার।

অসহায় আকরাম খান মানিক বলেন, আমার একমাত্র ছেলেটাকে বাঁচাতে আপনাদের দোয়া আর একটু সহযোগিতা চাই। আপনাদের সামান্য সাহায্যই হয়তো আমার সন্তানের নতুন জীবনের আশা হয়ে উঠবে। জীবন যুদ্ধে আমি আর পারছি না। ধনাঢ্যরা এগিয়ে এলেই আমার কলিজার ধনকে বাঁচানো সম্ভব।

মুনতাসিরের চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. এম কামাল উদ্দিন জানিয়েছেন, ‘শিশুটি হাইড্রোকেফালাস (মস্তিষ্কে পানি জমা) রোগে আক্রান্ত। তাকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন। ইতিমধ্যে তার ছয়টি অস্ত্রোপাচার হয়েছে। আরোও লাগবে। এতে প্রচুর সময় ও অর্থের প্রয়োজন।’

মুনতাসিরের স্বপ্নও খুব সাধারণ। সুস্থ হয়ে অন্য শিশুদের মতো স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে খেলবে, হাসবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা এখন চিকিৎসার ব্যয়।

মানুষ মানুষের জন্য। এই বিশ্বাস নিয়েই পরিবারটি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। আপনার সামান্য সহায়তাও হয়তো একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচানোর কারণ হতে পারে। সহযোগিতার জন্য বাবা আকরাম খান মানিক ধনাঢ্যদের কাছে দু’হাত জোর করে হাত পেঁতেছেন। পারসোনাল বিকাশ নম্বর: ০১৮৮৮৩৩০৩৫৮

আসুন, আমরা সবাই মুনতাসিরের জন্য দোয়া করি। আর যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে এই ছোট্ট প্রাণটির পাশে দাঁড়াই। কারণ একটি শিশুর হাসি ফিরে আসা মানেই একটি পরিবারের পৃথিবী আবার আলোকিত হয়ে ওঠা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park