
অদ্য ১১ই জুলাই২০২৬ইংরেজী বেলা ৩ ঘটিকা হতে রাত ৮ ঘটিকায় চট্টগ্রাম জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কাট্টলী সার্কেল জনাব আরমান মহোদয় এর তত্ত্বাবধানে খুলশী থানা পুলিশের সহায়তায় নগরীর ৮নং শুলকবহর এর ওয়ার্ডস্থ খুলশী কলোনির পাহাড়ে ঝুকিপূর্ণ বসবাসরত জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়স্থল ডাঃ মকবুল আহমেদ প্রাইমারী স্কুলে স্থানান্তর করা হয়। আশ্রয়কেন্দ্রে আশ্রিত মোট ৬০জন জনগোষ্ঠীকে খাবার পরিবেশন করেন জেলা প্রশাসন কতৃপক্ষ। সার্বিক কাজে সহায়তা করেন খুলশি থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজম, ৪২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসলাম হোসেন পাপ্পু ও রাজু।
খুলশী কলোনির যুব সমাজ এর প্রতিনিধি রুবেল, পাপ্পু, রেজিস্টার্ড খুলশী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বেলাল, নারী কর্মী শারমিন সোনিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন খুলশী ফাঁড়ীর ইনচার্জ এস আই আনোয়ার, এ এস আই মিনহাজ, খুলশী ভূমি অফিস এর ভূমি সহকারী কমকর্তা মুনতাকিম বিল্লা। সার্ভেয়ার রাকিব হোসেন, অফিস সহায়ক সোহেল, ৪২ নং ওয়ার্ড বিএনপি নেতা আবু তাহের মজুমদার। স্থানীয় এলাকাবাসী এডভোকেট মোঃ জাফর হায়দার, গাজী আউওয়াল, এরশাদ,পারভেজ, রুহুল আমিন, শহীদুল ও অসংখ্য সমাজকর্মী।