1. admin@channelmanobadhikar24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘ক’ জোন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাজশাহী জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন

সমাজ ও রাষ্ট্র গঠনে সূফিয়ায়ে কেরামগণের অবদান শীর্ষক সেমিনার আগামী ২৫ ডিসেম্বর

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মহান ১০ই পৌষ ২৫ ডিসেম্বর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম খোশরোজ শরীফ উদযাপন ও বিশেষ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী উপলক্ষে সমাজ ও রাষ্ট্র গঠনে সূফিয়ায়ে কেরামগণের অবদান শীর্ষক সেমিনার আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার অনষ্ঠিত হবে। আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী গোপালঘাটা শাখার সভাপতি শেখ মুহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট এর সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। প্রধান আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন চৌধুরী। উদ্বোধক হিসেবে থাকবেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শিশু কনসালটেন্ট ডাক্তার জয়নাল আবেদীন মুহুরী। বিশেষ অতিথি থাকবেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, আলহাজ্ব আবুল কালাম ভাণ্ডারী, মাওলানা কামরুজ্জামান নেজামী, মুহাম্মদ আজগর আলী, ইফতেহার উদ্দীন মুরাদ, ফারুক হোসেন, মাওলানা আব্দুল মান্নান, মাস্টার নুরুল হুদা, মাস্টার মো. জসিম, শাহজাদা সৈয়দ ইকবাল শাহ, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, এম আবুল মুনছুর ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি গ জোনের সাংগঠনিক সমন্বয়কারীগণ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park