1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পঠিত

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব-এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভায় অবস্থিত সাংসদের বাসভবনে এই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।

এসময় সাংসদ সরওয়ার আলমগীর বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের প্রকৃত চিত্র তুলে ধরে জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং সত্য প্রকাশে নির্ভীক থাকবেন।”

এসময় সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মীরা স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পেলে সমাজের অনিয়ম, দুর্নীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র জনগণের সামনে আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবেন। এ লক্ষ্যে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিচালনায় সাংসদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা জীবন, সভাপতি মোঃ কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসান মেহেদী, সহ-সভাপতি আজগর সালেহী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মোঃ আখতারুজ্জমান রুবেল ,সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইফুদ্দীন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান, দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মুঃ মুন্না এবং সমাজ সেবা সম্পাদক মোঃ রুবেল, নির্বাহী সদস্য মামুন বশর ভূইয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park