1. admin@channelmanobadhikar24.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহান ১০ আশ্বিন খলিফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী, ফানাফিল্লা-বাকাবিল্লা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা রিজুয়ান উদ্দীন মাইজভাণ্ডারী (রহঃ) প্রকাশ শাহনগরীর ৯৮তম বার্ষিক ওরশ শরিফ। পবিত্র ১১ই রবিউস ছানী বড়পীর হুজুর হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.) এর ওফাত দিবস ভুজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান: ১ জনের কারাদণ্ড, ২ অপ্রাপ্তবয়স্ক জিম্মায় হস্তান্তর ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার বিকল, পাইপ ধ্বংস ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য, সূর্যগিরি আশ্রম দূর্গা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে কমিটি গঠন ও প্রস্তুতি সভা আজ ইসলামি ফাউন্ডেশনের অনুমোদনে “ধলই লুৎফুদ্দিন জামেউল উলুম ফোরকানিয়া মাদ্রাসা”র উদ্বোধন ও বই বিতরণ শ্বেতকুয়া শাখার উদ্যোগে মহান ২৬ আশ্বিন ৩৮তম ওরশ শরীফ ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন উত্তর পাইন্দং আমতল শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অজিত কুমার নাথ মন্টু ‘র পারলৌকিক ক্রিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

চট্টগ্রামের রাউজান থানাধীন পাঁচখাইন নিবাসী সমাজহিতৈষী ব্যক্তিত্ব অজিত কুমার নাথ মন্টু গত ২৫ জুন,২০২৬ খ্রি:, বৃহস্পতিবার এ মায়াময় পৃথিবী ছেড়ে নিত্যধাম প্রাপ্ত হন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই ছেলে, ছেলে বৌ, দুই মেয়ে, মেয়ে জামাই, নাতি নাতনী, দুই ভাই ,দুই বোন সহ বহু আত্মীয় -স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৭ টা ১০ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর। বিশিষ্ট ব্যবসায়ী ও স্বধর্মপোষক হেমেন্দ্র বিজয় নাথ ও মাতঙ্গ বালা দেবী’ র জ্যেষ্ঠপুত্র অজিত কুমার নাথ মন্টু সমাজের একজন সর্বজনশ্রদ্ধেয় প্রামাণ্য ব্যক্তি ছিলেন। শিক্ষিত ও প্রাণোচ্ছল এ ক্ষণজন্মা কর্মজীবনের প্রথমে বেশ কিছুকাল শিক্ষকতা করলেও পরবর্তীতে তিনি দীর্ঘসময় ধরে প্রবাস জীবন কাটিয়েছিলেন। তিনি ব্যক্তিজীবনে খুবই সদালাপী ও অতিথিবৎসল ছিলেন। সবার সাথে তিনি প্রাণখুলে হাসতেন, কথা বলতেন খুব অমায়িকভাবে। তিনি বিভিন্ন আসরে নানা আঙিকের গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে রাখতেন। তিনি শুধু শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এলাকার একজন অনুভাবক, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সজ্জন ব্যক্তি। বন্ধুবৎসল ও সংস্কৃতিমনা এ ব্যক্তি তাঁর সুন্দর ব্যবহার দিয়ে সবাইকে খুব সহজে আপন করে নিতেন। তাঁর মৃত্যুতে পরিবার ও সমাজ একজন সমাজহিতৈষী ও আর্দশ অভিভাবক হারালেন। আজ প্রয়াতের আত্মার শান্তি কামনায় পাঁচখাইনস্থ নিজ বাড়িতে তাঁর পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াতের পুত্রদ্বয় কাঞ্চন কুমার নাথ ও কাজল কুমার নাথ তাঁদের পিতৃদেবের আত্মার শান্তি কামনায় সবার আশীর্বাদ প্রার্থনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park