
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে কার্যালয়ে ২৮ জুন ২০২৬ রবিবার জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিক্ষিকা অর্চ্চনা রাণী আচার্য্য, সাধারণ সম্পাদক জয়া গুহ সোমা, সহ-সভাপতি সোমা চৌধুরী সুমি, অর্থ সম্পাদক মৌসুমী চৌধুরী, দপ্তর সম্পাদক কাশ্মিরি দাশ, সাথি দাশ, মুন্নি দাশ, ত্রিশিতা দাশ, আদ্রিতা চৌধুরী, সোমা দাশ, পূর্ণিমা পাল, সুমি পাল, অগ্নি নিলা শর্মা দিয়া প্রমূখ।