
পবিত্র আহলে বাইতে রাসূল (দঃ) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও মাসিক মাহফিল তাওয়াল্লাদে গাউসিয়া শরিফ মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ড শাখা, পাঁচলাইশ, চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় আজ ১০ মুহররম, ২৬ জুন, শুক্রবার, বা’দ মাগরিব চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নং গেটস্থ কসমোপলিটনের বিপরীত পাশে সিডিএ বিল্ডিং সংলগ্ন হযরত নুর উদ্দিন শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে পীর-মাশায়েখ, ওলামা-ই-কিরাম, ইসলামি চিন্তাবিদ, সাংবাদিকবৃন্দ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বরেণ্য শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। মাহফিলে সংশ্লিষ্ট সবাইকে ও আগ্রহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি মুহাম্মদ রুহুল আমিন জুয়েল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিমন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।