1. admin@channelmanobadhikar24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-কেন্দ্রীয় পর্ষদের মহামান্য সভাপতি মহোদয়ের সৌদি আরবে সাংগঠনিক সফর ও পবিত্র ওমরাহ হজ্ব পালন.. মানিকছড়িতে শাহানশাহ হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদরাসা নির্মাণে দুবাই ড্রাগন মার্ট শাখার আর্থিক সহযোগিতা ​ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত গাউসুল আজম বাবাভাণ্ডারী(কঃ)’র মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত, ফটিকছড়ি উপজেলা ‘গ’ জোন’র “মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার”-এর প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির সহযোগিতায় ফটিকছড়িতে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীতে বর্ণাঢ্য আয়োজন ও আলোচনা সভা জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।” -এমপি সরোয়ার আলমগীর ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামের নোটিশ ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান: মদপানের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

আবারও রক্ত ঝরল পাইন্দং নয়াবাজারে: বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং নয়াবাজার এলাকায়সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮নং ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার পুত্র বরিউল হোসেন রবি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং নয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন রবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি মারা যান বলে জানা গেছে।

উল্লেখ্য, আজ সকালে একই মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক মোহাম্মদ শাহজাহান ও তাঁর পুত্র মোহাম্মদ আরিফ নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় আবারও প্রাণহানির ঘটনা জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং নয়াবাজার ও আশপাশের অংশ বর্তমানে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, বেপরোয়া ওভারটেকিং এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ চ্যানেল মানবাধিকার 24
Theme Customized By Shakil IT Park